যুদ্ধাপরাধীদের ৪ স্তরের প্রাথমিক তালিকা ফেব্রুয়ারি 24, 2010
Posted by bangla71.net in বাংলাদেশ, যুদ্ধাপরাধী, রাজনীতি, সংবাদ.Tags: যুদ্ধাপরাধী, war criminal 71
add a comment

যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও তাদের সহযোগীসহ মুক্তিযুদ্ধে নেতিবাচক ভূমিকা পালনকারীদের প্রাথমিক তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। আরো যাচাই-বাছাই শেষে এক সপ্তাহের মধ্যেই তালিকাটি চূড়ান্ত হয়ে যাবে। আর এ তালিকা ধরেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করা হবে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে বিচার কাজ শুরুর আগে তালিকাভুক্তরা যাতে বিদেশে পালাতে না পারে সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। (আরও…)
যুদ্ধাপরাধীদের পালানোর সব পথ বন্ধে গোয়েন্দা নজরদারি ফেব্রুয়ারি 4, 2010
Posted by bangla71.net in বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধী, রাজনীতি, সংবাদ.Tags: যুদ্ধাপরাধী
add a comment
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আর যুদ্ধাপরাধীদের পালানোর সব পথ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। বুধবার পুলিশ স্টাফ কলেজের গভর্নিং বডির বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইজি নূর মোহাম্মদসহ পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। (আরও…)
ইরাক যুদ্ধ নিয়ে প্রকাশ্যে জেরার মুখোমুখি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জানুয়ারি 29, 2010
Posted by bangla71.net in আন্তর্জাতিক, আরব, যুদ্ধাপরাধী, সংবাদ.Tags: ইরাক যুদ্ধ, iraq, tony
add a comment
ইরাক যুদ্ধ নিয়ে প্রকাশ্যে জেরার মুখোমুখি হয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার তাকে লন্ডনে তদন্ত কমিটির সামনে হাজির করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ব্লেয়ারকে ২০০৩ সালে ইরাক যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা এবং সংশ্লিষ্ট ঘটনা নিয়ে প্রায় ৬ ঘন্টার জেরা শুরু করেছেন স্যার জন সিলকোট। (আরও…)
যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : দেলোয়ার অক্টোবর 14, 2009
Posted by bangla71.net in বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধী, রাজনীতি, সংবাদ, স্বাধীনতা.Tags: যুদ্ধাপরাধী, war criminal 71
add a comment

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, বিএনপি প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে কিছু রাজনীতিককে ফিনিশ করে দেয়ার চেষ্টা করছে। স্বাধীনতার এতো বছর পর যুদ্ধাপরাধীর বিচারের উদ্যোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। (আরও…)
সাঈদীর আচরণ কখনো খারাপ দেখিনি : তার কোনো দুর্নামও শুনিনি -যুদ্ধাপরাধ মামলার বাদি সেপ্টেম্বর 10, 2009
Posted by bangla71.net in বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধী, রাজনীতি, স্বাধীনতা.Tags: সাঈদী, saidi
1 comment so far

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩১ আগস্ট দায়ের করা মামলার বাদি বলেছেন, মাওলানা সাঈদী রাজাকার ছিলেন না। তার আচরণ কখনো খারাপ দেখিনি। তার কোনো দুর্নামও শুনিনি। তিনি হত্যা করেছেন তা আমি দেখিনি। (আরও…)
রাজাকার পুত্র যখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাবক ! এপ্রিল 11, 2009
Posted by bangla71.net in বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধী, রাজনীতি, সংসদ.Tags: বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধী, রাজনীতি, রাজাকার
4 comments

পবিত্র জাতীয় সংসদে শেষপর্যন্ত অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি একাত্তরের কুখ্যাত, ঘৃণিত এবং চিহ্নিত একজন রাজাকার পুত্র আওয়ামীলীগের সাংসদ সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ কায়েস চৌধুরী কর্তৃক যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব উত্থাপন করা হল। (আরও…)
বুশ পরিবারের সাথে নাৎসী হিটলার কানেকশন ! এপ্রিল 11, 2009
Posted by bangla71.net in আন্তর্জাতিক, যুদ্ধাপরাধী.Tags: আন্তর্জাতিক, আফগানিস্তান, ইরাক, ইরান, নাৎসী, ফিলিস্থিন, বুশ, যুদ্ধাপরাধী, হিটলার
1 comment so far

হিটলার ও বুশ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পরিবারের সাথে হিটলারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুরুতেই বুশ পরিবারের বংশ পরস্পরা জেনে নেয়া দরকার। বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাবা প্রেসিডেন্ট জর্জ হার্বাট ওয়াকার বুশ হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দাদা প্রেসকট শেলডন বুশ ছিলেন সিনেটর। (আরও…)
আ’লীগ ও বিএনপি দুই দলেই ১ জন করে যুদ্ধাপরাধী সাংসদ এপ্রিল 5, 2009
Posted by প্রবাস কণ্ঠ in বাংলাদেশ, যুদ্ধাপরাধী, রাজনীতি, সংসদ.Tags: বাংলাদেশ রাজনীতি আ’লীগ বিএনপি যুদ্ধাপরাধী সাংসদ
add a comment

যুদ্ধাপরাধীদের বিচার চাই।
সদ্য সমাপ্ত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই ১জন করে যুদ্ধাপরাধী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরা দুজন হলেন, বিএনপি নেতা, চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা, পিরোজপুর-৩ আসন থেকে নির্বাচিত মো. আনোয়ার হোসেন। সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি ও তার পিতা ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম শহরে তাদের গুডস হিলস্খ বাসভবনে কয়েকশ ছেলেকে ধরে এনে ঝুলিয়ে নির্যাতন করেছেন। (আরও…)





