বার্সেলোনায় পিঠা উৎসব মার্চ 12, 2010
Posted by bangla71.net in ইউরোপ, উৎসব, প্রবাস, সংবাদ, সংস্কৃতি, স্পেন.Tags: উৎসব, পিঠা, বার্সেলোনা
2 comments

সাহাদুল সুহেদ : ভাপা পিঠা, পাটি সাপটা, ফুলনপুরী, ছিদ পিঠা, বিবিখানা, চিতই পিঠা, তিলকুলী পিঠা, তেলের পিঠা, মুখশলা, মধুরকলা, ভিজা পিঠা, ডিমের লুচি, কলা পিঠা, গোলাপ পিঠা, মাল পোয়া, ময়নামতী, সুন্দরী পিঠা, পোয়া পিঠা, ডালের পিঠা, গুড়ের পুলি, কলার বড়া, সুজি পিঠা, সিদ্ধ পুলী, ঝাল পিঠা, ঝুলি পিঠা, লবন পিঠা, সিদ্ধকাটা …। প্রবাসে এত্ত আইটেমের পিঠা একসাথে দেখা সৌভাগ্যের ব্যাপার। কেবল দেখা নয়; পেটে পুরারও সুযোগ! (আরও…)
যথাযোগ্য মর্যাদায় মাদ্রিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১শে ফেব্রুয়ারী পালিত। ফেব্রুয়ারি 21, 2010
Posted by bangla71.net in আন্তর্জাতিক, ইউরোপ, উৎসব, প্রবাস, সংস্কৃতি, সমসাময়িক, স্পেন.Tags: 21 February, মাতৃভাষা, ২১শে ফেব্রুয়ারী
add a comment

বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে মাদ্রিদে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১শে ফেব্রুয়ারী। রাত ১২টা বাজার পূর্বেই বাঙ্গালীদের সুপরিচিত আবাসস্থল লাভাপিয়েজ প্লাছা লোকে-লোকারণ্যে ভরে যায়। চারিদিক থেকে দল মত নির্বিশেষে অসংখ্য বাঙ্গালী ফুলহাতে শহীদ মিনারে হাজির হন। যেহেতু দিনটি ছিল শনিবার রাত তাই অসংখ্য বিদেশীরও আনাগোনা ছিল প্রচুর। বিদেশীদের মাঝে স্পেনিশ ভাষায় লিফলেট বিতরন করা হয় এবং অসংখ্য বিদেশী আনন্দ ভরে অনুষ্ঠানটি উপভোগ করেন। (আরও…)
১৫ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি 20, 2010
Posted by bangla71.net in ইতিহাস, উৎসব, বাংলাদেশ, সংবাদ, সংস্কৃতি, সমসাময়িক.Tags: একুশে পদক
add a comment

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের একুশে পদকপ্রাপ্ত ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেয়া হয়। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিত্বদের নাম ঘোষণা করে সরকার। পদকপ্রাপ্তরা একটি সার্টিফিকেট, নগদ ১ লাখ টাকা ও ৩ ভরি ওজনের একটি স্বর্ণপদক পেয়েছেন। (আরও…)
সাড়ম্বরেই বরণ হলো ঋতুরাজ বসন্ত ফেব্রুয়ারি 13, 2010
Posted by bangla71.net in উৎসব, বাংলাদেশ, সংস্কৃতি.Tags: বসন্ত
add a comment

শীতের কুয়াশা বিদায় নিয়েছে। বাতাসে পাতা ঝরার শব্দ। ডাকছে কোকিল। আর তাই বসন্ত বরণের উন্মাদনা নগরবাসীর চোখেমুখে। ফাল্গুনের প্রথম সকালে তাই নাচ, গান আর বাসন্তীবসনে বরণ করা হলো ঋতুরাজ বসন্তকে। (আরও…)
এসএ গেমস: গলফে এল পঞ্চম সোনা ফেব্রুয়ারি 4, 2010
Posted by bangla71.net in উৎসব, এশিয়া, খেলাধুলা, বাংলাদেশ, বিনোদন, সংবাদ, সংস্কৃতি, স্বাস্থ্য.Tags: এসএ গেমস, সোনা, sa games
1 comment so far

এসএ গেমসে পঞ্চম সোনা জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এসএ গেমসের গলফ ইভেন্টে বাংলাদেশের জামাল হোসেন, দুলাল হোসেন ও সোহেল আহমেদ বাংলাদেশের সোনার পদক নিশ্চিত করেন। তারকা গলফার সিদ্দিকের অনুপস্থিতিতে সোনার পদকের সম্ভাবনা যখন ফিকে, তখন এসএ গেমসের এই সাফল্য গলফের জন্য একরাশ সুবাতাসই।
অমর একুশে বইমেলার উদ্বোধন ফেব্রুয়ারি 1, 2010
Posted by bangla71.net in আন্তর্জাতিক, ইতিহাস, উৎসব, বাংলাদেশ, বিনোদন, সংস্কৃতি.Tags: একুশে বইমেলা, boimela, ekushe
add a comment

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মহান ভাষা আন্দোলনে আত্মহুতি দেওয়া শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি স্মরণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানান মাহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী লাখো শহীদের। এছাড়া, যারা সেসময় পঙ্গুত্ববরণ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গ করে বাঙ্গালীরা সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আজ একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হচ্ছে। বাঙ্গালীদের জন্য এটা এক অনন্য গৌরব। (আরও…)
এসএ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন জানুয়ারি 29, 2010
Posted by bangla71.net in উৎসব, এশিয়া, খেলাধুলা, বাংলাদেশ, বিনোদন, সংবাদ.Tags: এসএ গেমস, sagames
2 comments
অবশেষে বহুপ্রতিক্ষিত একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের পর্দা উঠলো। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনে যাত্রা শুরু হলো ১১তম সাউথ এশিয়ান (এসএ) গেমসের। গেমসের সর্বাঙ্গীন সফলতা কামনা করে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ জানুয়ারি শুক্রবার বিকেল চারটা থেকে শুরু হয় অনুষ্ঠান। নাচ-গান আর শোভাযাত্রার মধ্য দিয়ে পুরো স্টেডিয়ামেজুড়ে আনন্দময় পরিবেশ বিরাজ করে। (আরও…)
রংপুর বিভাগ হলো জানুয়ারি 28, 2010
Posted by bangla71.net in উৎসব, বাংলাদেশ, সংবাদ, সমসাময়িক.Tags: বিভাগ, রংপুর, division, rongpur
add a comment

ভিওবিডি, ঢাকা থেকে : রংপুরকে বিভাগ করা হয়েছে। বৃহত্তর রংপুর ও দিনাজপুরের ৮টি জেলা নিয়ে এই বিভাগ করা হলো। এর মাধ্যমে দেশে বিভাগের সংখ্যা দাঁড়ালো সাতটি। গতকাল সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার রংপুরকে বিভাগ করার প্রস্তাব অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকার বৈঠকে সভাপতিত্ব করেন। (আরও…)
বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি জানুয়ারি 22, 2010
Posted by bangla71.net in আন্তর্জাতিক, উৎসব, এশিয়া, ধর্ম, বাংলাদেশ, সংবাদ.Tags: বিশ্ব ইজতেমা, IJTEMA, world
add a comment
মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শুক্রবার শুরু হয়েছে। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। লাখো মুসল্লির ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখর শিল্প শহর টঙ্গী। দুপুরে জুমার নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। (আরও…)
আইস হোটেল জানুয়ারি 11, 2010
Posted by bangla71.net in ইউরোপ, উৎসব, ভ্রমণ, সংস্কৃতি.Tags: সুইডেন, hotel, ice, sweden
add a comment
লিয়াকত হোসেন : চমৎকার শীত পরেছে। গত কয়েকদিন আগেও ষ্টকহোমের তাপমাত্রা ছিল মাইনাস বাইশ। অবশ্য সুইডেনের উত্তরে তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস পয়ত্রিশ থেকে চল্লিশে নেমে গেছে। বিগত দশ বছরের মধ্যে এমন চমৎকার শীত আর আসেনি। মাঠ-ঘাট, বাড়ি-ঘর, গাছ পালা, পাহাড়-পর্বত, সবুজ প্রান্তর সাদা-স্নোর আবরণে ঢেকে গেছে। (আরও…)
কারবালার শোকাবহ ঘটনা স্মরণে পবিত্র আশুরা পালিত ডিসেম্বর 28, 2009
Posted by bangla71.net in আন্তর্জাতিক, আরব, উৎসব, ধর্ম.Tags: আশুরা, তাজিয়া মিছিল, mahram
add a comment

আশুরা উপলক্ষে সোমবার পুরান ঢাকার হোসেনী দালান থেকে বের হওয়া শোক মিছিলে একটি শিশু। ছবি: মুস্তাফিজ মামুন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশে আজ পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনায় হযরত মোহাম্মদ (সা.) এর কনিষ্ট দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) তাঁর পরিবারের ৭২ জন সদস্যসহ হিজরী ৬১ সনের ১০ মহররম শাহাদাতবরণ করেন। (আরও…)
বড়দিন ডিসেম্বর 26, 2009
Posted by bangla71.net in উৎসব, ধর্ম.Tags: বড়দিন, mary christmas
add a comment
বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় দিবসটি জাকজমকের সঙ্গে পালন করেন। আজ থেকে ২ হাজার ৮ বছর আগে এই শুভদিনে জন্মগ্রহণ করেন মহান যীশু খ্রিস্ট। খ্রিস্ট ধর্ম বিশ্বাসে- পাপের পংকিল আবর্ত থেকে মানুষকে মুক্তির দিশা দিতে বর্তমান ফিলিস্তিনের বেথেলহেম নামক স্থানে কুমারী মাতা মেরীর গর্ভে জন্ম নেন তিনি। (আরও…)
প্যারিসে উদীচীর বিজয় মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী ডিসেম্বর 14, 2009
Posted by bangla71.net in ইউরোপ, উৎসব, চলচ্চিত্র, প্রবাস, ফটোব্লগ, বাংলাদেশ, বিনোদন, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, স্বাধীনতা.Tags: উদীচী, প্যারিস, udici
add a comment
ওয়াসিম খান পলাশ : মহান বিজয় দিবসকে সামনে রেখে উদীচী ফ্রান্স শাখার উদ্যোগে গতকাল প্যারিসে অনুষ্ঠিত হলো বিজয় মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ও চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত মূক্তিযোদ্ধা জনাব এনামুল কবির এবং শহরের ওবার বিলিয়ের মেয়র মোসিও জ্যাক সালভাতর। (আরও…)
স্পেনে বাঙালী সংস্কৃতাঙ্গনে জনপ্রিয় নাম জিনাত শফিক ডিসেম্বর 14, 2009
Posted by bangla71.net in ইউরোপ, উৎসব, প্রবাস, বিনোদন, সংস্কৃতি, স্পেন.Tags: সঙ্গীত শিল্পী, jinat
1 comment so far
সাহাদুল সুহেদ : জিনাত শফিক। বার্সেলোনা তথা স্পেনের বাঙালী সংস্কৃতাঙ্গনে জনপ্রিয় একটি নাম। যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক দিলেই জিনাত শফিককে পাওয়া যায়; আর তার গানের পরশে মুগ্ধতা বিরাজ করে দর্শকমহলে। স্পেনে আসার মাত্র বছর দেড়েকের মধ্যেই এখানকার সাংস্কৃতিক অঙ্গনে মিশে গেছেন তিনি। (আরও…)
উচ্ছ্বাস আর আনন্দে সমাবর্তন ডিসেম্বর 13, 2009
Posted by bangla71.net in উৎসব, বাংলাদেশ.Tags: সমাবর্তন, convocation
add a comment
ক্যাম্পাস জীবনের বর্ণিল সময়ের চূড়ান্ত আয়োজন উপভোগের পাশাপাশি অসংখ্য স্মৃতির ক্যাম্পাস ছাড়ার আবেগে অনেকের চোখেই ছিল আবেগের জল। ছিল উৎসাহ আর উদ্দীপনা। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে এভাবেই শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন। (আরও…)
বিএনপি কাউন্সিলের টুকিটাকি ডিসেম্বর 11, 2009
Posted by bangla71.net in উৎসব, বাংলাদেশ, রাজনীতি, সংবাদ, সমসাময়িক.Tags: কাউন্সিল, বিএনপি, bnp, council
add a comment
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল চলাকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল মঞ্চের ডান দিকে সামনে সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে শ খানেক চেয়ার ও কয়েকটি টেবিল রিজার্ভ রাখা হয় সাংবাদিকদের জন্য। এসময় বিএনপির কয়েকজন কাউন্সিলর সাংবাদিকদের চেয়ারে বসে ছিলেন। (আরও…)
উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা নভেম্বর 28, 2009
Posted by bangla71.net in উৎসব, ধর্ম, সংবাদ.Tags: ঈদুল আজহা, eid
add a comment
সারা দেশে হাসি আর আনন্দে এবং উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা। রাজধানীতে শনিবার সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনৈতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে জামাতে ঈদের নামাজ আদায় করেন। (আরও…)
মক্কায় আকস্মিক ভারী বর্ষণ : বিপাকে হাজিরা নভেম্বর 26, 2009
Posted by bangla71.net in আন্তর্জাতিক, আরব, উৎসব, ধর্ম, সমসাময়িক.Tags: মক্কা, হজ, haj
add a comment
মক্কায় আকস্মিক ভারী বর্ষণে বিপাকে পড়েছেন হজ পালন করতে আসা মুসলিম নর-নারীরা। ভারী বর্ষণের কারণে ইতোমধ্যেই মক্কার সড়কগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। পবিত্র হজের প্রথম দিন বুধবার সৌদি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবস্থার আরও অবনতি হতে পারে। (আরও…)
ঠাকুরগাঁও সীমান্তে দু’দেশের মানুষের মিলনমেলা অক্টোবর 23, 2009
Posted by bangla71.net in উৎসব, এশিয়া, ধর্ম, বাংলাদেশ.Tags: ঠাকুরগাঁও, মিলনমেলা
add a comment

ভৌগোলিক সীমারেখার বেড়াজালে বন্দি মানুষ জীবিকার তাগিদে অনেক অনেক দূরে তথা ভিন্ন দেশে বসবাস করলেও সব সময়ই পেতে চান স্বজনদের সান্নিধ্য। মায়া-মমতা আর ভ্রাতৃত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ বাঙালি জাতি সুযোগ পেলেই একে অন্যের সঙ্গে মিশে যায়। ভুলে যায় ধর্ম-বর্ণ। (আরও…)














