মন্ত্রীসভার সিদ্ধান্ত: মুক্তিযোদ্ধাদের চাকরীর বয়স বৃদ্ধি, বঙ্গবন্ধুর জন্মদিনে ছুটি নভেম্বর 23, 2009
Posted by bangla71.net in বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, সংবাদ, স্বাধীনতা.Tags: বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযোদ্ধা, bangladesh, government
trackback
মন্ত্রিসভা মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স বৃদ্ধির প্রস্তাব অনুমোদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের জন্যে মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে। প্রস্তাবে মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসর গ্রহণের বছর ৫৭ থেকে দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়েছে। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের জন্যে মনোনীত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে তাঁকে অভিনন্দন জানিয়ে বলা হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং গরীব সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রিসভা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার সুপ্রিমকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি চিরদিনের জন্যে বন্ধ হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। মন্ত্রিসভার আজকের বৈঠকে মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স দুই বছর বৃদ্ধি করা ছাড়াও ২০১০ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট ১৯৮০-এর সংশোধনী প্রস্তাব, মৎস্য হ্যাচারি আইন-২০০৯ প্রস্তাব এবং ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক সংশোধনী আইনের প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে ইপিজেড শ্রমিক সংঘ ও শিল্প সম্পর্ক আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করে ইপিজেড শ্রমিক কল্যাণ সংঘ করা হয়।





এখানে তো বঙ্গবন্ধুর জন্মদিনে ছুটির বিষয়ে কিছু বলা হয় নি….