jump to navigation

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সেপ্টেম্বর 27, 2009

Posted by bangla71.net in আন্তর্জাতিক, বাংলাদেশ, সংবাদ, স্বাধীনতা.
Tags: , , ,
trackback

hasina_un

বিশ্বের জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় মতভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   শনিবার জাতিসংঘের ৬৪ তম অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী এ জন্য  নিজস্ব অর্থায়নে গঠিত জলবায়ু তহবিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাওয়ার পাশাপাশি জলবায়ু উদ্বাস্তুদের জন্য পূনর্বাসন নিশ্চিত করারও আহবান জানান। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সদস্য দেশগুলোর সমর্থন চান তিনি। ৩৫ মিনিট ধরে ভাষণে শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ও কৌশলে পরিবর্তন এনে সমানুপাতিক ভিত্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও আহ্বান জানান। 
 
নিউ ইয়র্ক সময় সকাল ১১টা ১২ মিনিট প্রধানমন্ত্রী বাংলায় তার ভাষণ শুরু করে ৩৫ মিনিট পর তা শেষ করেন। তার ভাষণ দেয়ার আগে অধিবেশনে আরও সাতটি দেশের রাষ্ট্রপ্রধানরা ভাষণ দেন। তার ভাষণের সময় জাতিসংঘের মহাসচিব বান কিন মুন ছিলেন। দীর্ঘ ৩৫ বছর পর কোন দেশের সরকার প্রধান হিসেবে তিনি এ ভাষণ দিলেন। এরআগে ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দিয়েছিলেন।
 
শেখ হাসিনা বাংলায় ভাষণদানকারী সরকার প্রধানদের মধ্যে তৃতীয় ব্যক্তি। ১৯৯২ সালে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৎকালীন সময়ে ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের শিশু বিষয়ক বিশেষ এক অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে ভাষণ দিতে গত সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর থেকে এই অধিবেশন শুরু হয়েছে। ৯ দিনের সফর শেষে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য»

No comments yet — be the first.