jump to navigation

জিয়ার ম্যুরাল ও প্রতিকৃতি ভাঙ্গার প্রতিবাদ করেছে বিএনপি অগাষ্ট 5, 2009

Posted by bangla71.net in বাংলাদেশ, রাজনীতি, সংবাদ.
Tags: , ,
trackback

Zia_Mural

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভেঙ্গে ফেলা ম্যুরাল ও প্রতিকৃতি পুনঃস্থাপন করে বর্তমান সরকারকে পরিবর্তনের নতুন দৃষ্টান্ত প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বুধবার সকালে ম্যুরাল ভাঙ্গার প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহবান জানান।
 
উল্লেখ্য, গত এক মাসে অজ্ঞাত দুষ্কৃতকারীরা জাতীয় জাদুঘর, জাহাঙ্গীর নগর ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মেহেরপুর ও সবশেষ সোমবার রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙ্গে ফেলে। সারাদেশের বিভিন্ন স্থানে এসব ম্যুরাল ভাঙ্গার প্রতিবাদে বুধবার সকালে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের অংশগ্রহণকারীরা ম্যুরাল ভাঙ্গার তীব্র নিন্দা এবং এগুলো পুনঃস্থাপনে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানায়।
 
খন্দকার মোশাররফ বলেন, দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তার এ অবদান অস্বীকার করার কোন উপায় নাই। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসে ম্যুরাল ভাঙ্গা এবং নাম ও ছবি অপসারণের সংস্কৃতি ধরে রেখেছে। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 
মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের বিচার ও শাস্তি দাবি করে ভেঙ্গে ফেলা ম্যুরালগুলো পুনঃস্থাপনের দাবি জানানো হয়।

মন্তব্য»

No comments yet — be the first.