jump to navigation

টিপাইমুখ প্রকল্প বাতিল করার আহবান খালেদা জিয়ার জুলাই 18, 2009

Posted by bangla71.net in এশিয়া, বাংলাদেশ, সংবাদ, সমসাময়িক.
Tags: , , ,
trackback

টিপাইমুখ প্রকল্প নিয়ে বক্তব্য রাখছেন খালেদা জিয়া

টিপাইমুখ প্রকল্প নিয়ে বক্তব্য রাখছেন খালেদা জিয়া

ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আশ্বাসকে সাধুবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই আশ্বাসকে বাস্তবে রূপায়িত করতে অনতিবিলম্বে টিপাইমুখ প্রকল্প বাতিল করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন। টিপাইমুখ প্রকল্প নিয়ে সংগৃহীত তথ্য-উপাত্ত উপস্থাপন নিয়ে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। হোটেল শেরাটনে বিকালে এ অনুষ্ঠান শুরু হয়। খালেদা জিয়া টিপাইমুখ প্রকল্পের বিষয়ে সরকারকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, আর নত হওয়ার প্রয়োজন নেই। মিশরে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে (ন্যাম) ভারতের প্রধানমন্তী মনমোহন সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কিছু ভারত সরকার করবে না।

সাবেক সচিব আ ন হ আখতার হোসেন অনুষ্ঠান টিপাইমুখ নিয়ে বিভিন্ন তথ্যউপাত্ত তুলে ধরেন। তিনি বক্তব্যের শুরুতেই বলেন, ভারতে সরকার বদলের সঙ্গে সঙ্গে নীতি বদল হয়। ভারত দ্বৈত নীতি অনুসরণ করছে অভিযোগ করে তিনি বলেন, তবে পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতে নীতি খুব একটা পরিবর্তন হয় না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, বিএনপি  নেতা খন্দকার মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ প্রমুখ।

মন্তব্য»

No comments yet — be the first.