jump to navigation

অবশেষে স্বর্ণ পেল বাংলাদেশ জুলাই 10, 2009

Posted by bangla71.net in এশিয়া, খেলাধুলা, বাংলাদেশ.
Tags: , ,
trackback

মহিলাদের ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলের দলীয় ইভেন্টে স্বর্ণ জয় করেছে বাংলাদেশ। এতে ভারত দ্বিতীয় ও পাকিস্তান তৃতীয় হয়

মহিলাদের ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলের দলীয় ইভেন্টে স্বর্ণ জয় করেছে বাংলাদেশ। এতে ভারত দ্বিতীয় ও পাকিস্তান তৃতীয় হয়

শেষ পর্যন্ত স্বর্ণের দেখা পেলেন বাংলাদেশের শুটাররা। পঞ্চম সাফ শুটিংয়ের স্বাগতিক বাংলাদেশ। কোনো আসরের আয়োজক হওয়া মানে আয়োজক দলটির সাফল্য থাকে একাধিক। অথচ বিপরীত চিত্র শুধু বাংলাদেশের ক্ষেত্রেই। স্বর্ণেরই সাক্ষাৎ পাচ্ছিলেন না স্খানীয় শুটাররা। অবশেষে সে প্রতীক্ষার অবসান হলো। মহিলাদের ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলের দলগততে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। অভিজ্ঞ সাবরিনা সুলতানা, তৃপ্তি দত্ত এবং শারমিন শিল্পার সম্মিলিত অবদানে এসেছে এই সাফল্য। তারা পেছনে ফেলেছেন ভারতীয় শুটারদের। ১৭০৩ স্কোর করে প্রথম হয়েছে বাংলাদেশ। মাত্র ১ পয়েন্ট পেছনে থেকে ১৭০২ স্কোর করে রৌপ্য পেয়েছে ভারত। দলগততে সবার উপরে বাংলাদেশের পতাকা উঠলেও এই ইভেন্টের ব্যক্তিগত স্বর্ণ গেছে ভারতীয় শুটার তেজস্বনী সাওয়ান্তের দখলে। ৫৭১ স্কোর করে সেরা হন তিনি। অবশ্য অল্পের জন্য স্বর্ণ মিস করেছেন বাংলাদেশের সাবরিনা। মাত্র ১ পয়েন্ট পেছনে থেকে (৫৭০) রৌপ জিতেছেন সাবরিনা। ব্রোঞ্জটিও এসেছে বাংলাদেশের দখলে। ৫৬৮ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন তৃপ্তি দত্ত।

বিকেএসপি শুটিং রেঞ্জে দলগততে সাবরিনা ৫৭০, তৃপ্তি ৫৬৮ ও শারমিন শিল্পা ৫৬৫ স্কোর করেন। এই ইভেন্টে ১৬৩৩ স্কোর করে ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান। পুরো আসরে ২৪টির মধ্যে ২১টি স্বর্ণ, ১১টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ জিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জ পেয়ে পাকিস্তান হয়েছে রানার্সআপ। তৃতীয় হওয়া বাংলাদেশের অর্জন ১টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ। শ্রীলঙ্কা চতুর্থ হয়েছে ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতে। টুর্নামেন্টের পঞ্চম দল ভুটান কোনো পদকই পায়নি। বিওএ’র মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ গতকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

মন্তব্য»

No comments yet — be the first.