প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন: দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ মঙ্গলবার শেষ হচ্ছে জুলাই 6, 2009
Posted by bangla71.net in আন্তর্জাতিক, জনমত, বাংলাদেশ.Tags: 7wonders, asia, coxsbazar, sundorbon
trackback

ভোট দেয়ার জন্য এখানে ক্লিক করুন
গ্রিনিচ মান সময় অনুযায়ী মঙ্গলবার ৭ জুলাই মধ্যরাতে শেষ হচ্ছে ইন্টারনেট ও টেলিফোনের মাধ্যমে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ। বাংলাদেশ সময় ৮ জুলাই ভোর পর্যন্ত ভোট দেওয়া যাবে। সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববাসীর ভোটে নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের পর ২০০৭ সালের ৭ জুলাই থেকেই শুরু হয় প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়া।
প্রাথমিক মনোনয়নের পর ইন্টারনেট ভোটে ২২২টি দেশের ২৬১টি প্রাকৃতিক স্থান দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩৯টি স্থান একাধিক দেশে অবস্থিত, যেমন সুন্দরবন। দ্বিতীয় পর্বে স্থানগুলোকে ভৌগোলিক গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী সাতটি দলে ভাগ করা হয়েছে। কাল ভোট গ্রহণ শেষ হলে গণনা ও নিরীক্ষার পর ভোটে এগিয়ে থাকা সাত গ্রুপের ৭৭টি স্থানের তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকা ৭৭টি স্থান নিয়ে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী বিচার বিশ্লেষণে বসবেন। তাঁদের দেওয়া নম্বরের ভিত্তিতে ৭৭টি স্থানের মধ্যে ২৮টি স্থানকে চূড়ান্তপর্বে উন্নীত করা হবে। আগামী ২১ জুলাই গ্রিনিচ মান সময় দুপুর ১২টার কিছু পরে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত স্থানগুলোর নাম ঘোষণা করা হবে। এরপর ২০১১ সাল পর্যন্ত আবার চলবে ভোট গ্রহণ। এরপর ২০১১ সালের মাঝামাঝি সময়ে শীর্ষ সাতটি স্থানের নাম ঘোষণা করা হবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে।
নির্বাচন প্রক্রিয়ার একেবারে শুরু থেকে শক্ত অবস্থানে থাকার কারণে বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে এখন শেষ মুহূর্তের প্রচার চলছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায়। এসব জায়গায় উৎসবমুখর পরিবেশে দেশের জন্য ভোট দিচ্ছেন সব বয়সী মানুষ।
কেননা দীর্ঘদিন ধরেই নিজ নিজ গ্রুপে শীর্ষ পাঁচে অবস্থান করছে এই দুই মনোনয়ন। বর্তমানে জি গ্রুপে (সমুদ্র) ২ নম্বরে আছে কক্সবাজার এবং ই গ্রুপে (বন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য) ৪ নম্বরে আছে সুন্দরবন। শীর্ষ ৭৭-এ থাকতে পারলে ২১ জুলাই অপেক্ষা করতে হবে বিচারকদের ঘোষণা পর্যন্ত।






Sundorbon is the best plaze of bangladesh.