বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা ২০ হাজার ছাড়াল জুলাই 2, 2009
Posted by bangla71.net in কম্পিউটার, তথ্য প্রযুক্তি, বাংলাদেশ, সংবাদ.Tags: বাংলা উইকিপিডিয়া, bangla wikipedia
trackback

ইন্টারনেটে মুক্ত বাংলা বিশ্বকোষ উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে। প্রসঙ্গত ২০০৪ সালে বাংলা উইকিপিডিয়ার কাজ শুরু হলেও শুরুতে এর অগ্রগতি ছিল ধীরগতির। ২০০৬ সালে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) বাংলা উইকি দল গঠনের পর থেকে দ্রুত এটি বিস্তৃত হতে থাকে।
বাংলা উইকিপিডিয়ার ২০ হাজার নিবন্ধ প্রকাশ উপলক্ষে সব উইকিপিডিয়ান (উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক), এর ব্যবহারকারী ও শুভাকাঙ্খীদের অভিনন্দন জানিয়েছেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান ও বাংলা উইকিপিডিয়ার নীতিনির্ধারক রাগিব হাসান।
বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার জন্য সম্প্রতি একটি নতুন উইকি-প্রকল্প গ্রহণ করা হয়েছে। হাতের পাঁচ নামের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রতিদিন পাঁচটি করে নতুন নিবন্ধ তৈরি করা। প্রকল্পের উদ্যোক্তা রাগিব হাসান জানান, এই ভুক্তিগুলো নির্বাচন করা হয় আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন চেনা বিষয়, ফুল, ফল, প্রাণী, সবজি-এসবের ওপর। ফলে এগুলো নিয়ে লেখা সহজ। বিডিওএসএনের পক্ষ থেকে বিশ্বের বাংলা ভাষা-ভাষীদের ভবিষ্যতের জন্য বাংলা ভাষায় একটি মুক্ত জ্ঞানের আকর গড়ে তোলার সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।




মন্তব্য»
No comments yet — be the first.