jump to navigation

বিদেশ থেকে ফোনে বাড়ির খবর বেশি নেয় বাংলাদেশীরা জুন 28, 2009

Posted by bangla71.net in এশিয়া, তথ্য প্রযুক্তি, প্রবাস, বাংলাদেশ.
Tags: , , , ,
trackback

phoneSet

পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও ফিলিপাইনের অভিবাসী শ্রমিকদের চেয়ে বাংলাদেশের অভিবাসীদের দেশে টেলিফোনে কথা বলার হার বা প্রবণতা বেশি। এ জন্য তারা মাসে গড়ে ৪৮ ডলার করে ব্যয় করে। তথ্যপ্রযুক্তি নীতি সংক্রান্ত আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়া পরিচালিত ‘টেলিইউজ অ্যাট বিওপিথ্রি’ শীর্ষক এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। 
 
রোববার ঢাকায় এক হোটেলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, শতকরা ৮৭ ভাগ বাংলাদেশী অভিবাসী সপ্তাহে কমপক্ষে একবার দেশে ফোনে কথা বলেন। আর প্রতিদিন কথা বলেন শতকরা ৩৪ ভাগ। 
 
লার্ন এশিয়ার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রোহন সমরজিভ জরিপের ফলাফল তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো আবু সাঈদ খান। 
 
ড. রোহন জানান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপাইন ও থাইল্যান্ডের (শুধু অভ্যন্তরীণ) দেড় হাজারের বেশি বিদেশি (ওভারসিজ) ও অভ্যন্তরীণ (ডমেস্টিক) অভিবাসীর ওপর ‘বটম অব দ্য পিরামিড’ এ জরিপটি চালানো হয়। জরিপে দেখা গেছে, গড়ে বাংলাদেশী অভিবাসীরা দেশে তাদের পরিবার ও বন্ধুদের পেছনে কথা বলতে মাসে ৪৮ মার্কিন ডলার খরচ করেন। অপরদিকে ভারতীয় অভিবাসীরা এ খাতে খরচ করেন গড়ে ১৫ মার্কিন ডলার। 
 
জরিপের অভিবাসীরা প্রধানত মধ্যপ্রাচ্য এবং পূর্ব-দক্ষিণপূর্ব এশিয়ায় কাজ করেন। গড়ে তারা মাসে ৪৮৫ মার্কিন ডলার আয় করেন এবং বাড়িতে পাঠান ২০৩ ডলার। বাড়িতে যোগাযোগে টেলিফোনই জনপ্রিয় মাধ্যম। অবশ্য অন্য দেশের অধিবাসীদের একটি গুরুত্বপূর্ণ অংশ (শতকরা ২৮ ভাগ) ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখেন।

মন্তব্য»

1. হিমেল - জুন 28, 2009

আসলেই প্রবাসী বাঙ্গালীরা বাংলাদেশে অনেক কথা বলে।

2. bangla71.net - জুন 28, 2009

ঠিক বলেছেন হিমেল ভাই :) ধন্যবাদ

3. anowar - জুন 28, 2009

voip r gula ki heseb hoyce…… oi gula cara i ki amra fast……