jump to navigation

বড় হচ্ছে ঢাকা জুন 7, 2009

Posted by bangla71.net in বাংলাদেশ, সংবাদ.
Tags: ,
trackback

ঢাকা শহরের একটি চিত্র

ঢাকা শহরের একটি চিত্র

সম্প্রসারিত হচ্ছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকা। নারায়ণগঞ্জ ও গাজীপুরের বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ডিসিসিতে। ফলে চলতি বছর ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কোনই সম্ভাবনা নেই। এর ওপর রাজধানী ঢাকা সিটি করপোরেশন এলাকাকে চার ভাগে ভাগ করে চার জন ডেপুটি মেয়রের পদ সৃষ্টি করার পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের পরিবর্তন আসছে সিটি করপোরেশন অধ্যাদেশে। এ কারণে চলতি বাজেট অধিবেশনেও পাস হচ্ছে না সিটি করপোরেশন বিল। স্খানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক স্খায়ী কমিটির সভা শেষে গত সোমবার কমিটির সভাপতি এডভোকেট রহমত আলী সাংবাদিকদের জানিয়ে দেন, বাজেট অধিবেশনে সিটি করপোরেশন বিল পাস হওয়া অনিশ্চিত। কারণ, সংসদীয় স্খায়ী কমিটি ঢাকা সিটি করপোরেশনকে চারটি ভাগে ভাগ করে চারজন ডেপুটি মেয়র নিয়োগের সুপারিশ করবে। তবে এ বিষয়টি আরও বৃহৎ পরিসরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ আইনটি চূড়ান্ত করা হবে।

এদিকে, সংসদীয় স্খায়ী কমিটি চলতি বাজেট অধিবেশনে স্খানীয় সরকার (পৌরসভা) বিল ২০০৯ পাসের সুপারিশ করেছে। তবে এতেও বেশ কিছু বড় পরিবর্তন আসছে। প্রতিটি পৌরসভায় একজন পুরুষ ও একজন মহিলা ডেপুটি মেয়রের পদ রাখা হচ্ছে। নতুন বিধান অনুযায়ী কোন অবস্খাতেই ১৮০ দিনের বেশি প্রশাসক দিয়ে পৌরসভা পরিচালনা করা যাবে না। আবার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধানও করা হচ্ছে। বাজেট অধিবেশনে পৌরসভা বিল পাস হলে এ বছরের শেষ দিকে এ নির্বাচন হতে পারে। আর আইন না থাকায় কিছু প্রস্তুতি থাকা সত্ত্বেও কমিশন এ বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা বাদ দিয়েছে।

কমিশন সচিবালয়ের সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, বাজেট অধিবেশনে আইন পাস হলেও চলতি বছর পৌর নির্বাচন করা বেশ কঠিন হবে। কারণ, অধ্যাদেশে কোন ধরনের পরিবর্তন আনা হলে কমিশনকে সে অনুযায়ী বিধি তৈরি করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আগস্টের মধ্যে দেশের সব পৌরসভারই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তবে এখন পর্যìত আইন না হওয়ায় ওই সময় নির্বাচন করা যাবে না। একই কারণে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনও করা সম্ভব হবে না।

তিনি বলেন, নির্বাচন হওয়া বা না হওয়ার বিষয়টি আইনের ওপর নির্ভর করছে। চলতি সংসদে আইন পাস হলেও বর্ষা মওসুমে নির্বাচন আয়োজন করা সঠিক হবে না। তিনি জানান, এ নির্বাচন আয়োজন করতে শীত এসে যাবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এ বছর করা সম্ভব হবে না। বড় পরিসরের নির্বাচন বলে ইউপি নির্বাচন আগামী জানুয়ারিতে হতে পারে। বাজেট অধিবেশনের শুরু বা শেষ দিকে সিটি করপোরেশন ও পৌরসভা আইন পাস হলেও এ বছর ওই দুটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্খা করা কঠিন হবে। এ বিষয়ে ডিসিসি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন বলেন, ডিসিসি নির্বাচনের কমিশনের প্রস্তুতি রয়েছে। তবে সিটি করপোরেশন অধ্যাদেশটি আইনে পরিণত হওয়ার সময় বড় ধরনের পরিবর্তন হলে এ নির্বাচন পিছিয়ে যেতে পারে। কেননা আইনের আলোকেই কমিশনকে বিধি তৈরিসহ সব ধরনের প্রস্তুতি নিতে হবে।
 

মন্তব্য»

No comments yet — be the first.