jump to navigation

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: গড় পাশের হার ৭০.৮৯ মে 26, 2009

Posted by bangla71.net in উৎসব, বাংলাদেশ, সংবাদ, সমসাময়িক.
Tags: , , , ,
trackback

এসএসসির ফল প্রকাশের পর মঙ্গলবার বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিকারুননিসা নূন স্কুলের জিপিএ-৫ পাওয়া ছাত্রীরা। ছবি: ফিরোজ আহমেদ

এসএসসির ফল প্রকাশের পর মঙ্গলবার বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিকারুননিসা নূন স্কুলের জিপিএ-৫ পাওয়া ছাত্রীরা। ছবি: ফিরোজ আহমেদ

দেশের দশটি শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত ২০০৯ সালের এসএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষার ফলাফল মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে। ১০ বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন। একই সাথে সারা দেশের কেন্দ্রগুলো এবং ওয়েব সাইটও ফলাফল প্রকাশ করা হয়। এবছর সকল বোর্ডের সম্মিলিত ফলাফলে পাশের হার ৭০.৮৯।
দশ বোর্ডের মধ্যে ফলাফলের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। সিলেটের পাশের হার ৭৮.৭১। এরপর রয়েছে যথাক্রমে কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, যশোর, বরিশাল, দিনাজপুর ও রাজশাহী। সবচেয়ে বেশি জিপিএ পেয়েছে ঢাকার ভিকারুন্নিসা নুন স্কুলের ছাত্রীরা। ভিকারুন্নিসা স্কুলে মোট জিপিএ পাঁচ পেয়েছে ৮৮৭ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭২.৭৭।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৬৯.৬১। মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২৯ জন। এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬২ হাজার ১০৭ জন। এবার পাশের হারের দিক থেকে মেয়েদের চেয়ে এগিয়ে আছে ছেলেরা। মেয়েদের পাশের হার ৬৬.৮৪ এবং ছেলেদের পাশের হার ৭২.৪৮। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা হয়েছে কলিজিয়েট স্কুল। এরপর রয়েছে যথাক্রমে ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী মুসলিম হাই স্কুল, বাংলাদেশ গার্লস হাই স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়।
ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাশের হার ৬৯.১১।
যশোর বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.০১। মোট ১ লাখ ৬ হাজার ২৬৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে মোট পাশ করেছে ৭২ হাজার ২৭১ জন। যার মধ্যে ৩৮ হাজার ৮৭০ জন ছাত্র এবং ৩৩ হাজার ৪০১ জন ছাত্রী । এবছর যশোর বোর্ড থেকে মোট ৪৭৬৭ জন ছাত্র-ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। যশোর বোর্ডের মধ্যে জিপিএ ৫ প্রাপ্তির তালিকায় শীর্ষে রয়েছে খুলনা জিলা স্কুল। যশোর জেলার মধ্যে যশোর জিলা স্কুল সেরা কৃতিত্ব অর্জন করেছে। এই বিদ্যালয়ের ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৬জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১৫ জন। যশোর সরকারী বালিকা বিদ্যালয় থেকে ৬৬ জন এবং পুলিশ লাইন স্কুল থেকে ৬৮জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
বরিশাল বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৫.৬৩। মোট ৪৮ হাজার ৪৯৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে মোট পাশ করেছে ৩১ হাজার ৮২৬ জন। ছেলেদের পাশের হার ৬৭.৯৩। মেয়েদের পাশের হার ৬৩.৩৭। এবছর বরিশাল বোর্ড থেকে মোট ১৬৮৮ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় শীর্ষে রয়েছে বরিশাল জিলা স্কুল। ১২২ জন জিপিএ-৫ পেয়েছে বরিশাল জিলা স্কুল থেকে। এরপর রয়েছে যথাক্রমে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল ক্যাডেট কলেজ, উদয়ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী সরকারী জুবিলী হাই স্কুল।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৬৩.৫৮।
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫৮ দশমিক ৪১। মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৪ জন। এ বোর্ডে মেয়েদের চেয়ে এগিয়ে আছে ছেলেরা। রাজশাহী বোর্ডের সেরা দশে রয়েছে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়ার গভ. গার্লস হাই স্কুল, বগুড়া জিলা স্কুল, পাবনা জিলা স্কুল, বগুড়ার আর্মড্ পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক হাই স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, পিএন গার্লস হাই স্কুল, বগুড়া পুলিশ লাইন হাই স্কুল, রাজশাহী গভ. গার্লস হাই স্কুল, চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন গভ. হাই স্কুল।
কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭০.৯০।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮৫.৮৫।

মঙ্গলবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এভাবেই মোবাইল ফোনে স্বজনদের সংবাদ জানাতে দেখা যায় বিভিন্ন স্কুলে। ছবিটি ভিকারুননিসা নূন স্কুল থেকে তোলা। ছবি: ফিরোজ আহমেদ

মঙ্গলবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এভাবেই মোবাইল ফোনে স্বজনদের সংবাদ জানাতে দেখা যায় বিভিন্ন স্কুলে। ছবিটি ভিকারুননিসা নূন স্কুল থেকে তোলা। ছবি: ফিরোজ আহমেদ

এসএসসির ফল প্রকাশের পর মঙ্গলবার বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিকারুননিসা নূন স্কুলের জিপিএ-৫ পাওয়া ছাত্রীরা। ছবি: ফিরোজ আহমেদ

এসএসসির ফল প্রকাশের পর মঙ্গলবার বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিকারুননিসা নূন স্কুলের জিপিএ-৫ পাওয়া ছাত্রীরা। ছবি: ফিরোজ আহমেদ

 এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মঙ্গলবার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জিপিএ-৫ পাওয়া ছাত্ররা এভাইে উচ্ছাস প্রকাশ করে। ছবি: নাসিরুল ইসলাম

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মঙ্গলবার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জিপিএ-৫ পাওয়া ছাত্ররা এভাইে উচ্ছাস প্রকাশ করে। ছবি: নাসিরুল ইসলাম

এসএসসির ফল প্রকাশের পর মঙ্গলবার দনিয়ার এ কে স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। ছবি: মুস্তাফিজ মামুন

এসএসসির ফল প্রকাশের পর মঙ্গলবার দনিয়ার এ কে স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। ছবি: মুস্তাফিজ মামুন

মঙ্গলবার দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জিপিএ-৫ পাওয়া ছাত্ররা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর বিজয় চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জিপিএ-৫ পাওয়া ছাত্ররা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসএসসি পরীক্ষায় ভাল ফলের আনন্দ সবার সঙ্গে ভাগ করতে মিষ্টি কিনে বাড়ি ফিরছে এক অভিভাবক। ছবিটি মঙ্গলবার পল্টন এলাকা থেকে তোলা। ছবি: ফিরোজ আহমেদ

এসএসসি পরীক্ষায় ভাল ফলের আনন্দ সবার সঙ্গে ভাগ করতে মিষ্টি কিনে বাড়ি ফিরছে এক অভিভাবক। ছবিটি মঙ্গলবার পল্টন এলাকা থেকে তোলা। ছবি: ফিরোজ আহমেদ

মন্তব্য»

1. MARUF - অক্টোবর 3, 2009

কি মজা…………………………………….