jump to navigation

হয়ে উঠুন স্মার্ট ও ব্যক্তিত্ববান মে 24, 2009

Posted by bangla71.net in উৎসব, জানা অজানা.
Tags: , ,
trackback

দেশি ফ্যাশন শো

দেশি ফ্যাশন শো

ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে তা হলো ব্যক্তির ব্যক্তিত্ব ও স্মার্টনেস আর একজন ব্যক্তির স্মার্টনেস ও ব্যক্তিত্ব প্রকাশ পায় তার কথাবার্তা, আচার-ব্যবহার, রুচিশীলতা, পোশাক-আশাক, শারীরিক গঠন, গুণাবলি ইত্যাদির মাধ্যমে একজন স্মার্ট ও বক্তিত্ববান ব্যক্তি তার বিভিন্ন গুণ দিয়ে সহজেই অন্যের মন জয় করে নিতে পারে নিজেকে স্মার্ট করতে চাইলে অবশ্যই কিছু ব্যাপারে নজর দিতে হবে

সুন্দর বাচনভঙ্গি ও সাবলীল ভাষায় কথা বলুন

একজন ব্যক্তি তার স্মার্টনেস ও ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য সবার আগে যে বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে তা হলো তার কথাবার্তা বলার ধরনের ওপর সুন্দর কথাবার্তা দিয়ে সহজেই অন্যকে আকৃষ্ট করা যায় কথা বলার সময় অবশ্যই কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে

  • কথা অবশ্যই গুছিয়ে সুন্দর করে সাবলীল ভাষায় উপস্খাপন করতে হবে
  • সব সময় হাসিমুখে কথা বলুন এবং কথা বলার সময় কখনোই মুখে ও কপালে বিরক্তির ছাপ আনবেন না
  • অবশ্যই শুধু উচ্চারণের দিকে এবং কখনো যেন আঞ্চলিক টান না আসে সেদিকে খেয়াল রাখতে হবে
  • চিৎকার করে কথা না বলা, যতটা সম্ভব নরম ও কোমল কণ্ঠে কথা বলুন
  • কথা বলার সময় অবশ্যই স্পষ্ট উচ্চারণ করতে হবে এবং অভ্যাসগত শব্দ উচ্চারণ থেকে বিরত থাকতে হবে

আচরণে নমনীয় হোন

নিজেকে ব্যক্তিত্ববান ও স্মার্টভাবে অন্যের কাছে প্রকাশ করার জন্য আচার-ব্যবহারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নম্র, ভদ্র ও অমায়িক আচার-আচরণ দ্বারা একজন ব্যক্তি তার শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে

  • বিনা কারণে কখনোই কারো সঙ্গে ধমকের সুরে কথা না বলাই ভালো
  • যে যাই প্রশ্ন করুক তার উত্তর দিন সুন্দর, মার্জিত ও অমায়িক ভাষায়
  • যতটা সম্ভব চেষ্টা করুন মেজাজ ঠাণ্ডা রাখার এবং উগ্র ও অভদ্র আচরণ পরিহার করার
  • কেউ আপনার সঙ্গে অভদ্র ভাষায় কথা বললেও আপনি মাথা ঠাণ্ডা রেখে সুন্দর ভাষায় বুঝিয়ে তার উত্তর দেয়ার চেষ্টা করুন এতে করে তার মধ্যেও ভালো হওয়ার অনুভূতি জন্ম নিতে পারে
  • নিচু মনমানসিকতা পরিহার করে এবং দৃষ্টিভঙ্গি সব সময় ইতিবাচক রেখে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন
  • কথা বলার ক্ষেত্রে সব সময় হাসিমুখে কথা বলুন

শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করুন

নিজের সৌন্দর্যের কথা কে না ভাবে? অন্যের কাছে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার ক্ষেত্রে শারীরিক সৌন্দর্যও অনেকটা গুরুত্ব বহন করে শারীরিক সৌন্দর্য বলতে শরীরের গঠন, ত্বক, হেয়ার স্টাইল, চলাফেরা ইত্যাদিকে বোঝায় শারীরিক সৌন্দর্য দ্বারা সহজেই অন্যের দৃষ্টি আকৃষ্ট করতে পারেনএ জন্য কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে

  • অফিসে বা বাইরে যাওয়ার আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে নিয়মিত মুখ পরিষ্কার করতে হবে
  • হাত-পায়ের নখ ছোট রাখুন এবং নিয়মিত সুন্দর করে পরিষ্কার করুন
  • চেহারার সঙ্গে মিল রেখে হেয়ার কাট কাটতে হবে কারণ এক এক কাট একেকজনের জন্য মানানসই
  • বাইরে বের হওয়ার আগে চুল সুন্দর করে ব্রাশ করে নিন
  • শরীরকে সুস্খ রাখার জন্য প্রতিদিন ব্যায়াম ও পুষ্টিকর খাবার খেতে হবে

মানানসই পোশাক পরুন

একজন ব্যক্তির রুচিবোধের পরিচয় পাওয়া যায় তার পোশাক-আশাকের মাধ্যমে, শিক্ষা, কথাবার্তা, আচার-ব্যবহার যতই ভালো হোক না কেন, রুচিশীল পোশাক না ব্যবহার করার কারণে অনেক সময় বিব্রত অবস্খায় পড়তে হয় আপনি কোথায় যাচ্ছেন সেই অনুযায়ী পোশাক নির্বাচন করুন বন্ধুদের আড্ডায় কোন ধরনের পোশাক এবং বাসায় কী ধরনের পোশাক ব্যবহার করবেন সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি অফিসে যান সে ক্ষেত্রে অফিশিয়াল শার্ট, নরমাল প্যান্ট ও সু ব্যবহার করুন মেয়েদের ক্ষেত্রে শাড়ি, সালোয়ার-কামিজ পরে যেতে পারেন

  • বন্ধুদের আড্ডায় আবার বিভিন্ন ডিজাইন করা শার্ট, টি শার্ট, জিন্সের প্যান্ট ও কেডস ব্যবহার করতে পারেন মেয়েরা বিভিন্ন বাহারি ডিজাইন করা জামা, ফতুয়া, জিন্সের প্যান্ট ব্যবহার করতে পারেন
  • পোশাক সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখুন
  • অফিসে ও স্কুল-কলেজে অতি আধুনিক পোশাক ও ভারী গহনা, ব্রেসলেট পরা থেকে বিরত থাকুন
  • একটা পোশাক টানা কয়েক দিন ব্যবহার না করে কিছুটা বিরতি দিয়ে ব্যবহার করুন
  • পোশাক যেন খুব বেশি ঢিলেঢালা না হয়ে সাইজমতো হয় সে দিকে লক্ষ রাখুন
  • পোশাক নির্বাচনে অবশ্যই কালারের বিষয়টি মাথায় রাখুন, কারণ আপনার শরীরের কালারের দিকে মিল রেখেই পোশাকের কালার নির্বাচন করতে হবে
  • বাইরে বের হওয়ার সময় পোশাকে সামান্য স্প্রে করতে পারেন

মন্তব্য»

No comments yet — be the first.