jump to navigation

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, বিশ্বে সোয়াইন ফ্লু যেকোনো সময় মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে, প্রবাসী বাঙ্গালীদের মধ্যে আতংক। মে 1, 2009

Posted by প্রবাস কণ্ঠ in আন্তর্জাতিক, ইউরোপ, স্পেন, স্বাস্থ্য.
Tags: , , , , , , , , , ,
trackback

swinefluমেক্সিকোয় থেকে শুরু হওয়া সোয়াইন ফ্লু কয়েকটি দেশে মানবদেহে সংক্রমণের খবর নিশ্চিত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলেছে, বিশ্বে সোয়াইন ফ্লু যেকোনো সময় মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারেএই সংগঠনটি পাঁচ মাত্রার সর্তকতা জারি করেছেএর অর্থ হচ্ছে, অন্তত দুটি দেশে সোয়াইন ফ্লু মানবদেহ থেকে মানবদেহে সংক্রমিত হচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সর্তকতা পাঁচ মাত্রায় উন্নীত করে আশঙ্কা প্রকাশ করেছে, কয়েক দিনের মধ্যে এটি সারা বিশ্বে চড়িয়ে পড়তে পারে মেক্সিকো থেকে যেভাবে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ছে, তাতে সমস্যা আরও গভীর হতে পারে।। এই সংস্থাটির আশঙ্কা, এই আধুনিক যুগে বিমান যাতায়াতের মাধ্যমে ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে এটি ছড়িয়ে পড়তে পারে

ডব্লিউএইচওর প্রধান মার্গারেট চ্যান বলেন, এক থেকে সর্বোচ্চ ছয় মাত্রার সর্তকতার মধ্যে পাঁচ মাত্রার সর্তকতা জারির অর্থ হচ্ছে, মহামারি আসন্ন সুতারাং দেশগুলোর জরুরি পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে সময় খুবই কম

এদিকে সোয়াইন ফ্লু ইউরোপেও ছড়িয়ে পড়েছে এই খবর নিশ্চিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্যমন্ত্রীরা জরুরী বৈঠকে বসেছেনসুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস ইউরোপের এই দুটি দেশে সবশেষ এই ভাইরাস শনাক্ত করা হয়েছে এছাড়া স্পেনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে

এদিকে মেক্সিকোতে একজন বাঙালি এই ফ্লুতে মারা যাওয়ার পর থেকে, আমেরিকা ও ইউরোপের প্রবাসী বাঙালিদের মধ্যে আতংক বিরাজ করছে

সূত্র : এএফপি ও বিবিসি অনলাইন

মন্তব্য»

No comments yet — be the first.