এক নজরে বারাক হোসেন ওবামা এপ্রিল 11, 2009
Posted by bangla71.net in আন্তর্জাতিক, জীবনী, রাজনীতি.Tags: ওবামা, বারাক, হোসেন
trackback

বারাক হোসেন ওবামা
তার পুরো নাম বারাক হোসেন ওবামা জুনিয়র। পিতার নাম বারাক হোসেন ওবামা সিনিয়র। মায়ের নাম স্ট্যানলি অ্যান ডানহ্যাম। ১৯৬১ সালের ৪ঠা আগস্ট বারাক হোসেন ওবামা জুনিয়র জন্ম নেন, যিনি যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ১৯৬২ সালের জুন মাসে তার পিতা হাওয়াই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালের জানুয়ারি মাসে অ্যান ডানহ্যামের সঙ্গে তার পিতার ছাড়াছাড়ি হয়ে যায়। বারাক ওবামাকে নিয়ে অ্যান ১৯৬৭ সালে লোলো সোয়েতোরোকে বিয়ে করে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলে যান। লোলো মবিল কর্পোরেশনে কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। ১০ বছর বয়সে ওবামা জুনিয়র হাওয়াইয়ে নানা-নানির কাছে ফিরে আসেন এবং পুনার্ড স্কুলে পঞ্চম গ্রেডে ভর্তি হন। ১৯৭১ সালে ওবামা সিনিয়র হাওয়াইয়ে ফিরে সন্তান ও অ্যানের সঙ্গে দেখা করেন। সেটাই ছিল বাবার সঙ্গে ছেলের (বারাক হোসেন ওবামা জুনিয়র) শেষ দেখা। ১৯৮০ সালে অ্যান ডানহ্যামের সঙ্গে লোলো সোয়েতোরোর ডিভোর্স হয়ে যায়। ১৯৮২ সালে ওবামা সিনিয়র এক সড়ক দুর্ঘটনায় দু’পা হারান এবং পরে তিনি চাকরিচ্যুত হন। একই বছর নাইরোবিতে অপর এক সড়ক দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে মারা যান ওবামা সিনিয়র। তাকে নাইরোবির অ্যালেগোতে সমাহিত করা হয়। ১৯৮৩ সালে ওবামা জুনিয়র কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। বিজনেস ইন্টারন্যাশনাল কর্পোরেশনে এক বছর কাজ করেন। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ওবামা শিকাগোতে থাকার সময় জঙ্গি কৃষ্ণাঙ্গ ও বামপন্থি সংগঠনের সঙ্গে কাজ করেন। শিল্পাঞ্চলে এক ফাউন্ডেশনের জন্য তিনি কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ করেন। ১৯৮৫ সালে ওবামা প্রথমবারের মতো ইলিনয়ের সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৯৬ সালে ইলিনয়ের সিনেটর নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি ফের সিনেটর নির্বাচিত হন। ২০০২ সালে ওবামা ইলিনয়ের সিনেটর পদে আবারও নির্বাচিত হন। ২০০৩ সালের জানুয়ারিতে তিনি ইলিনয়ের সিনেটের স্বাস্খ্য ও মানবসেবা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালের ১০ই ফেব্রুয়ারি ওবামা নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেন।




obama je vabe boro hoechen taha sinema natok ke har manaiache tobe dekhar bisoy je tini kivabe pura prithibir manush ke santir modhe anayon korite paren. karon bortomane prithbita osanto hoe ache.manus- mamanushe hanahani roktopat hoiteche.ai prthibike santokorar daitto tahar kadhe poriache.tobe ami tahar jonne prarthona kori sejenotahr upor orpito daitto poripurno vabe palon koritepare. amar khudrro dharona thke tahake bolibo je tini jeno israil abong flistiner dike nojor den.karon joto hottogol sob se khan theke.dhonnobad.
I would like to u