আগা খান এপ্রিল 11, 2009
Posted by bangla71.net in ইতিহাস, জানা অজানা, জীবনী.Tags: আগা খান, ইসমাইলি, সম্প্রদায়
trackback

সাবেক প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দীন আহমেদের সাথে আলাপরত বর্তমান আগা খান।
পথের দু‘পাশে শুয়ে পড়েছে শত শত সুন্দরী ললনা, বিছিয়ে দিয়েছে ওদের দীঘল কালো কেশ। ললনাদের কেশগুচ্ছ তৈরী করেছে কুচবরণ চুলের গালিচা। সেও গালিচা মাড়িয়ে হেঁটে যাচ্ছেন এক সুদর্শন আর্য পুরুষ। কে তিনি ? তার নাম প্রিন্স করিম আগা খান। বেশ অনেক বছর আগে তিনি যখন পাকিস্থানে যান, ইসমাইলি সম্প্রদায় তাদের ধর্মীয় নেতাকে এভাবেই স্বাগত জানায়। ২০০৮এর ১৯শে মে তিনি ঢাকায় আসেন। বাংলাদেশে তখন তত্বাবধায়ক সরকার। আমাদের সরকার প্রধান, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ, রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দীন আহমেদ দু‘জনের সাথেই রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে দেখা করেন আগা খান। অনেকের মনেই প্রশ্ন দেখা দেয়, কে এই আগা খান ? কোন দেশের সরকার প্রধান তিনি ?

আগা খান পরিবারের একাংশ।
আগা খান কোন সরকার প্রধানের নাম নয়। তিনি বাস করেন ফ্রান্সের প্যারিস শহরে। শিয়াদের একাংশ ইসমাইলি সম্প্রদায়ের সর্বচ্চ ধর্মীয় নেতা তিনি। দামী স্যুট, সিল্কের টাই, কামানো মুখশ্রী, সাহেবী কায়দায় চাল-চলন, এই লোক এক ধর্মীয় নেতা ! সারা পৃথিবীতে ইসমাইলি শিয়া মুসলমানের সংখ্যা মাত্র দেড় কোটি। দেড় কোটি লোকের ইমাম তিনি। এই দেড় কোটি মানুষই কি তার ক্ষমতার উৎস ? পৃথিবীতে এমন কত সম্প্রদায় রয়েছে। জুলু সম্প্রদায়, রোমা সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায় আরো কতো। আর কেউতো এমন ঘটা করে রাষ্ট্রিয় মর্যাদা পান না। তাহলে আসল কারন কি? আগা খানের ক্ষমতার উৎস কোথায় ? সব ক্ষমতার উৎস হলো টাকা। প্রিন্স করিম আল হুসাইন শাহ ইসমাইলি সম্প্রদায়ের চতুর্থ আগা খান। এই পরিবার পৃথিবীর অন্যতম এক ধনী পরিবার। সুইজারল্যান্ড থেকে শুরু করে দক্ষিন আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এ পরিবারের বাণিজ্যিক সাম্রাজ্য। শত শত বিলিয়ন ডলারের মালিক ওরা। জনশ্রুতি আছে – প্রথম মহাযুদ্ধের পরে আরব দেশ থেকে বিভিন্ন জাতের ঘোড়া এনে ক্রস-ব্রিডিং করে উন্নত জাতের রেসের ঘোড়া উৎপাদন করত আগা খানরা। ইংরেজ সখ্যকে কাজে লাগিয়ে সেই ঘোড়া ইংল্যান্ডসহ ইউরোপের বাজারে চড়া দামে বিক্রি করে প্রচুর অর্থের মালিক হয় আগা খান পরিবার। এই ব্যবসা থেকে শুধু অর্থ উপার্জনই করেনি, নিয়েছে এক যুগান্তকারী শিক্ষা। উন্নত প্রজন্ম তৈরীর শিক্ষা। আগা খানরা তাদের উত্তর প্রজন্মকে বংশ পরম্পরায় এই শিক্ষা দেয়, পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহন কর, সখ্য গড়ে তোল পৃথিবীর সেরা পরিবারের ছেলে-মেয়ের সাথে এবং তাদের সথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে তোল উন্নত প্রজন্ম। এভাবেই আগা খান পরিবার বিশ্বব্যাপী এতো আধিপত্য বিস্তার করে চলেছে। আগা খানরা আনেক আগেই বুঝে ফেলেছেন ভৌগলিক সীমানায় বন্দী না থেকে বিত্ত এবং জ্ঞান এই দুই জিনিস অর্জনের মধ্য দিয়ে জয় করতে হবে গোটা বিশ্বকেই, হতে হবে বিশ্ব নাগরিক।
নিচের ভিডিও দু’টা দেখলেও আরো অনেকটা ক্লিয়ার হবেন।




আসলেই তাই…
সত্যিই টাকাই সব…একই কাহিনী…ধর্মের যথেচ্ছ ব্যবহার। উল্লেখযোগ্য ব্যাপার হলো শিয়ারাও এদের মুসলমান মনে করে না।